শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

যানজট সরাতে লাঠি হাতে রাস্তায় নামলেন এমপি খোকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের তীব্র যানজট সরাতে এমপি নিজেই লাঠি হাতে রাস্তায় নেমে পড়লেন। ভূমিকা রাখলেন ট্রাফিকের।

রোববার (২০ মে) দীর্ঘ যানজটের সময় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে এমন ভূমিকায় দেখা যায়।

সচরাচর এমন ঘটনা ঘটেনা বলে বিষয়টি আলোচনায় এসেছে।

রোববার তীব্র যানজটের কবল থেকে সোনারগাঁওবাসীকে একটু স্বস্তি দিতে মহাসড়কে নেমে পড়েন লিয়াকত হোসেন খোকা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-টোলপ্লাজা, কুমিল্লার দাউদকান্দি গোমুতী সেতুর উপর দিয়ে চলাচল সকল যানবাহন থেমে থেমে যানজট দূর্ভোগে পড়েছিল । এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এদিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী যানজটের চাপে অনেকটা নাকাল হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা।

রোববারও মহাসড়কের দাউদকান্দির টোলপ্লাজা থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। সকালেও একই অবস্থা দেখা গেছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে গেল বছরে ৩০ জুন নারায়ণগঞ্জে সড়কের যানজট দূর করতে ট্রাফিকের ভূমিকায় দেখা গিয়েছিল এ এমপিকে।

‘আজানের সময় টিভিতে নাচগান প্রচার করলে লাইসেন্স বাতিল’

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ