বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

সেই হিন্দু শিক্ষককে হজে যাওয়ার আদেশ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের হিন্দু ধর্মাবলম্বী অধ্যাপক অরুণ চন্দ্র বিশ্বাসের পবিত্র হজে যাওয়ার ছুটির আদেশ বাতিল করা হয়েছে।

ছাপা (প্রিন্টিং) ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব মোল্লা জালাল।

মোল্লা জালাল বলেন, মূলত গোপালগঞ্জের সেই শিক্ষক ভারতে তীর্থ স্থান গমনে ছুটি আবেদন করেছিলেন বলে তিনি জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এ ঘটনার পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হোসরাব হোসাইন বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে এমন ভুলের কারণ জানতে চান। পাশাপাশি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য কর্মকর্তাদের সতর্ক করেন।

জানা গেছে, গত ৩০ এপ্রিল অধ্যাপক অরুণ চন্দ্র বিশ্বাসকে পবিত্র হজে যাওয়ার জন্য ৫০ দিনের ছুটি দেয়া হয়। তবে ভারতে তীর্থ স্থান গমনে আগামী ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত ছুটির আবেদন করেছিলেন তিনি।

আওয়ার ইসলামের ভিডিও প্রোগ্রামগুলো দেখতে এখনই ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন

অরুণ চন্দ্রের ছুটি মঞ্জুরের আদেশটি ফেসবুকে গতকাল ভাইরাল হয়। অনেকে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্নও তুলছেন।

এরপর এ বিষয়ে অরুণ চন্দ্র বিশ্বাস জানান, তিনি ভারতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণের জন্য আগামী ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত অবকাশকালীন ছুটির আবেদন করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয় ভুলক্রমে তীর্থ স্থানের পরিবর্তে পবিত্র হজ পালনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে।

এ ছাড়া তার ছুটির ধরনও অবকাশকালীনের ছুটির পরিবর্তে অর্ধগড় বেতনে ছুটি মঞ্জুর করা হয়েছে। কলেজ বন্ধ থাকায় বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানাতে পারেননি।

পূজার ছুটি চেয়ে হিন্দু শিক্ষক পেলেন হজে যাওয়ার ছুটি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ