বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

মেহেরপুরে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুরের গাংনী উপজেলায় জামায়াতের আমিরসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনন্দবাস গ্রামে গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম (৬০), সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাও. মাহবুবুল আলম (৫৫), জামায়াতকর্মী আবদুর রহিম (৫৫), আবদুল খালেক (৫২), হাসেম আলী (৪৫), নাসির উদ্দীন (৫৮) ও মহিবুল ইসলাম (৫১)।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, আনন্দবাস গ্রামের আবদুর রহিমের বাড়িতে সকালে বৈঠক করছে মর্মে খবর পায় পুলিশ। নাশকতার পরিকল্পনা করতে পারে এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে। তাদের নামে মামলার প্রক্রিয়া চলছে।

তবে আটক রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা কোরআন পাঠের নিয়মিত কর্মসূচি হিসেবে ওই বাড়িতে গিয়েছিলাম। পুলিশ মিথ্যা অভিযোগে আমাদের আটক করেছে।

সমঝোতার চেষ্টা তাবলীগের দুই পক্ষকে; কাকরাইলে জুমা পড়ালেন মাওলানা যুবায়ের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ