বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে। এমনই দাবি জানিয়ে মানববন্ধন করেছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সংগঠনটি মানববন্ধনের আয়োজন করে। যেখানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে ধর্ষণের মহামারি শুরু হয়েছে। ৬০ বছরের বৃদ্ধা থেকে শুরু করে দুই বছরের শিশু- কেউই ধর্ষক হায়নাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। সমাজের বখাটেসহ বিভিন্ন যানবাহনের চালক-হেলপার, নেশাগ্রস্তদের দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে আমাদের মা-বোন-শিশুরা। আমরা এ ধরনের নির্যাতন ও নিপীড়নের অবসান চাই।

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলো মধ্যে রয়েছে- ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনাল করে দ্রুত বিচারের আওতায় আনা, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন সংশোধন, বিয়ে, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যেমে ধর্ষণের কোনোরূপ বৈধতা দেওয়া যাবে না এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও অঙ্গহানির ক্ষেত্রে জেল-জরিমানাসহ সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক কাজী কামাল রহিম, সদস্য সচিব আলি জামানসহ আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাক-মুখ থেতলানো, বাবার দাবি গণধর্ষণের পর হত্যা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ