বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এবার পিকআপের চাপায় পা হারালো কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁয় নিলয় নামে এক কিশোর পিকাআপের চাপায় ডান পা হারিয়েছে । শুক্রবার বিকেলে শহরের বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। একই ঘটনায় রাকিব হোসেন ও সাদমান হোসেন নামে আরও দুই কিশোর গুরতর আহত হয়েছে।

আহত নিলয় শহরের মাস্টারপাড়া মহল্লার আফতাব হোসেনের ছেলে ও নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালযের নবম শ্রেণির ছাত্র। অপর দুইজনের বাড়িও একই এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নিলয়সহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। শহরের বাইপাস ব্রিজ এলাকা থেকে শান্তাহারের দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে। এ সময় নিলয়ের ডান পা পিকআপের চাপায় বিচ্ছিন্ন হয়ে যায়। আর অন্য দুজন গুরুতর আহত হয়।

ওসি জানান, দুর্ঘটনার স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নিলয়কে রাজশাহীতে স্থানান্তর করেন। ঘটনার পর দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকাপটিকে জব্দ করেছে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ