রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না বললেন কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি চাই ত্যাগী, যোগ্য নেতৃত্ব। কারও পকেটের কমিটি দিয়ে ছাত্রলীগের নেতৃত্ব হবে না।

কোনো সিন্ডিকেট দ্বারা ছাত্রলীগ চলবে না। ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নির্দেশনায়। এর বাইরে কোনো ভাবনাচিন্তা করার অবকাশ নেই।’

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

 

ওবায়দুল কাদের বলেন, চিকিৎসকেরা বলতে পারবেন খালেদা জিয়া কতটা অসুস্থ। কিন্তু জাতীয়তাবাদী চিকিৎসকেরা রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক সার্টিফিকেট দিয়ে দেবেন, এটা কি গ্রহণযোগ্য?

তিনি বলেন, এমন একটা ভাব যেন প্রধানমন্ত্রীর কাছে কাগজ গেছে, তিনি সই করলে তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। খালেদা জিয়া কারাগারে থাকলেও জেলকোড আছে, অসুস্থতার চিকিৎসা আছে।

খালেদা জিয়া অসুস্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলকোড অনুযায়ী তাঁর চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেবে। এখানে প্রধানমন্ত্রীর অফিসে কাগজপত্র কেন যাবে?

বিএনপি নতুন নতুন ষড়যন্ত্র করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিজেদের দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যর্থ হয়ে বিএনপি এখন নতুন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। খালেদা জিয়া কারাগারে আছেন আদালতের বদৌলতে। সেটা নিয়েও বিএনপি রাজনীতি করছে। যেন সরকার এই মামলা দিয়েছে, সরকারই খালেদা জিয়াকে দণ্ড দিয়েছে এমন একটি ভাব।

আরো পড়ুন- তারেক রহমানের পাসপোর্ট নেই, নাগরিকত্ব আছে কি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ