সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

চাঁদপুর ছাত্র জমিয়তের অভিষেক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত চাঁদপুর জেলার অভিষেক অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেছেন, ইসলাম-মুসলমানের প্রয়োজনে এবং দেশজাতির ক্রান্তিকালে নবীর উত্তরাধিকারী হিসেবে ছাত্র সমাজকে সময়োপযোগী, সাহসী ও আপোসহীন ভূমিকা পালন করতে হবে।

বর্তমান বাংলাদেশেও একটি মহল ইসলামী শিক্ষাকে সংকুচিত করে দেশকে সেক্যুলার এবং নাস্তিক-মুরতাদের অভয়ারণ্যে পরিণত করতে চায়। ইনশাআল্লাহ, কোনাধরনের ষড়যন্ত্র অথবা অপপ্রচারে আমাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না।

জেলা সভাপতি মইনুদ্দীন মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ছাত্র জমিয়ত চাঁদপুর জেলার কাজকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।

আগামী ২৬ জুলাই আকাবিরে দেওবন্দ কনফারেন্স ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

আপনি বা কোনো আত্মীয় কি ইন্টারনেট ও মাদকাসক্তিতে ভুগছে?

অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে জেলা সহসভাপতি মোহাম্মদউল্লাহকে আহবায়ক, সাব্বিব আহমদকে যুগ্ম আহবায়ক,ও নেয়ামতুল্লাহকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক অাসজাদ মীর, অর্থ-সম্পাদক অাবু সুফিয়ান মানসুর, সমাজ সেবা বিষয়ক সম্পাদক হাফেজ মাসরুর আহমদ,সাহিত্য সম্পাদক হাসান অালী কাজী, কার্যনির্বাহী সদস্য তাসকিন আহমদ উসামা প্রমুখ।

এ কেমন প্রতিবাদ!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ