শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে মসজিদ উচ্ছেদ হুথিদের বিরুদ্ধে লড়াই ধর্মীয় দায়িত্ব: সৌদির গ্র্যান্ড মুফতি রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বর্ণাঢ্য র‌্যালি মুসলিম বিয়ে নিবন্ধনে কাজীদের বদলে সরকারি রেজিস্ট্রার ইসলামী বইমেলায় স্মৃতিজাগানিয়া ‘জুলাই কর্নার’ উদ্বোধন হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা মুফতি কাজী সিকান্দারের (রহ.) শেষ বই ‘আমি আল্লাহকে ভালোবাসি’ বাজারে ইফার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার বিষয়াবলি প্রকাশ ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না: ড. খালিদ হোসেন বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন।

এ বৈঠকে অন্য নির্বাচন কমিশনারা উপস্থিত রয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল ১১টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়।

অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিনিধিদলটি জাতীয় ও স্থানীয় নির্বাচন বিষয়ে এবং বর্তমানে বিএনপির সভা-সমাবেশ করতে না পারার বিষয়গুলো নিয়ে সিইসির সঙ্গে আলোচনা করবে।

এ ছাড়া নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার এবং গ্রেফতার না করার বিষয়েও সিইসির প্রতি আহ্বান থাকবে। বিশেষ করে গাজীপুর এবং খুলনা সিটিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য আহ্বান জানাবে প্রতিনিধিদলটি।

আরো পড়ুন- রাজীবের পর হাত হারালেন হৃদয়, এভাবে আর কত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ