শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পাকিস্তানে তাবলিগের ইজতেমা ভণ্ডুল করতে আত্মঘাতি হামলা; নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: পাকিস্তানের রাইবেন্ডে তাবলিগের ইজতেমার নিরাপত্তা চৌকিতে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৯ ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ২৫ জন।  খবর বিবিসি উর্দুর

নিহতদের মধ্যে ৫জন ‍পুলিশও রয়েছে।

জানা যায়, রায়বেন্ডের একটি তল্লাশি চৌকির কাছে এ হামলার ঘটনা ঘটে। তাবলিগ জামাতের ইজতেমা ভন্ডুল করতেই এ হামলা চালানো হয় বলে জানা যায়।

বিবিসি উর্দু বলেছে, রায়বেন্ডে এ হামলা এমন সময় হলো যখন সেখানে তাবলিগের ইজতেমা চলছে এবং এটি আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।

পুলিশ বলেছে, আত্মঘাতি হামলাটি ইজতেমার নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে টার্গেট করে করা হয়। যাতে ৫ পুলিশ সদস্য নিহত হন।

হামলার স্থানটি সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ির খুব কাছেই বলে জানা গেছে।

পুলিশ জানায়, রায়বেন্ডে নিসার তল্লাশি চৌকিতে একটি কিশোর ঢুকতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। এর পরই সে নিজেকে উড়িয়ে দেয়।

لاہور دھماکہ

রায়বেন্ডের এ ইজতেমায় সারা দেশ থেকে লাখো লোক জমায়েত হয়ে থাকে। তাদের নিরাপত্তার জন্য তল্লাশি চৌকিটি স্থাপনা করা হয়েছিল।

এদিকে এ হামরার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের একটি সংগঠন। তাবলিগের ইজতেমা ভন্ডুল করতেই এ হামলা করে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো।

আত্মঘাতি এ হামলার ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ঘটনার তদন্ত আহ্বান করেছেন।

আরও পড়ুন: ‘মাওলানা সাদ চাইলে এক মিনিটেই তাবলিগের আগুন নেভাতে পারেন: আল্লামা আরশাদ মাদানী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ