শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

ফয়জুলের বাবা, মা ও মামা রিমান্ডে; ভাই আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা, মা ও মামাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

রবিবার দুপুরে মামলাল বাদী জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান  ফয়জুল হাসানের বাবা, মা ও মামাকে সিলেট মহানগর আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন জানান।

রিমান্ড শুনানি শেষে আদালত ফয়জুলের বাবা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে পাঁচদিন করে এবং মা মিনারা বেগমের দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশ ফয়জুল হাসানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে। বাবা মা ও মামাকে আটকের পর ফয়জুলের ভাই এনামুলকেও গাজীপুর থেকে আটক করে পুলিশ।

গত ৩ মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালে ফয়জুলের হামলায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল গুরুতর আহত হন।

বর্তমানে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: এ লজ্জা আমাদের; এ লজ্জা পুরো মুসলিম জাতির

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ