শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আত্মশুদ্ধি ছাড়া মুক্তি অসম্ভব : আল্লামা আবদুল হালিম বুখারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা আবদুল হালিম বুখারি বলেন, আত্মশুদ্ধি ছাড়া কেউ মুমিন হতে পারবেনা। জান্নাত পেতে হলে নিয়তশুদ্ধির সাথে সাথে শিরকমুক্ত ইবাদত করতে হবে।

আজ শুক্রবার বাদ এশা পটিয়া রেল স্টেশন চত্বরে ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত ২দিনব্যাপী ইসলামী সম্মেলনের ১ম দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বর্ষিয়ান এ আলেম আরো বলেন, আত্মশুদ্ধি করতে হলে আল্লাহওয়ালা লোক সাহচর্য হতে হবে। আল্লাহওয়ালা লোকদের দেখানো পথে চলতে হবে। আল্লাহ তায়ালা মানুষের অন্তরকে দেখবেন, বাইরের অংশকে নয়।

আত্মশুদ্ধির পূর্বশর্ত হলো নিয়তের শুদ্ধতা, সুতরাং সকলের নিয়তকে শুদ্ধ করতে হবে।
তরুন ওয়ায়েজদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা আমাদের মুরব্বিদের দেখানো পথে বয়ান করুন। বয়ানে এমন কথা বলবেন না, যাতে লোকজন ঠিক ইত্যাদি বলে।

এগুলোর দ্বারা মানুষ হেদায়ত হয় না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ