মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

মারা গেলেন ৪০ বার হজ করা সৌদির প্রবীণতম ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারা গেলেন সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই। ১৪২ বছর বয়সে মৃত্যু হলো তার। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় গালফ নিউজ।

দেশটির দক্ষিণাঞ্চলের ধাহরান আল জানুব এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়। তার জানাজায় অংশ নেন সাত হাজারের বেশি মানুষ। সৌদি আরবের একীভূতকরণের আগেই নাসের আল ওয়াদাইয়ের জন্ম। তিনি আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত একাধিক শাসনামল প্রত্যক্ষ করেছেন।

দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক শতাব্দীরও বেশি সময়জুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী ছিলেন তিনি। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তিনি ৪০ বারেরও বেশি হজ পালন করেছেন এবং অত্যন্ত ধর্মভীরু ছিলেন।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, তিনি সর্বশেষ ১১০ বছর বয়সে বিয়ে করেন এবং সে সংসারে তার একটি কন্যাসন্তান জন্ম নেয়।

নাসের আল ওয়াদাইয়ের মৃত্যুর খবর সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তাকে বিশ্বাস ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ