বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

 শবে বরাতের রাতের গোসলের ভিত্তিহীন ফযীলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্নঃ  আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় একটা প্রচলিত নিয়ম ও এলাকার আশেপাশের মহিলা মাদরাসার হুজুররাও এটা করতে বলে -শবে মেরাজের সন্ধ্যায় গোসল করে চুল না মুছে ২ রাকাত নফল নামাজ পড়তে হয়। আর নামাজের সময় ওই ভেজা চুল হতে যতো ফোঁটা পানি পড়বে ততোগুলো সওয়াব হবে। এটা কতটা যুক্তিসঙ্গত?

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

উত্তর:
শাবানের ১৫ তারিখের রাতের বিষয়ে বিভিন্ন ভিত্তিহীন বর্ণনা সমাজে প্রচলিত আছে। তন্মধ্যে কিছু কিছু আছে শবে বরাতের রাতের গোসল কেন্দ্রিক। এই রাতে ইবাদতের উদ্দেশ্যে যদি কেউ গোসল করে তাহলে তার গোসলের প্রতি ফোঁটার বিনিময়ে গুনাহ মাফ হবে অথবা প্রতি ফোঁটার বিনিময়ে একটি করে নেকি হবে। আবার কেউ কেউ বর্ণনাটি এভাবে বলে যে, প্রতি ফোঁটায় ৭০ রাকাত নফল নামাযের সওয়াব হবে।

তো যে যেভাবেই বলুক, এটি যে একটি জাল বর্ণনা বা ভিত্তিহীন কথা তা বলাই বাহুল্য। আল্লাহ আমাদের এ ধরনের জাল বর্ণনা ও ভিত্তিহীন কথা থেকে হেফাজত করুন এবং ফযীলতের প্রতিটি বিষয়কে তার সীমার মধ্যে রেখে তাকে কাজে লাগানোর তাওফিক দিন। আমীন

#সূত্র: মাসিক আল কাউসার
শাওয়াল ১৪৩৫ || আগস্ট ২০১৪
প্রচলিত ভুল
والله اعلم بالصواب


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ