শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

জাজিরায় যাচ্ছে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার স্বপ্নের পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। শুক্রবার দুপুরে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের একটি ক্রেন মাওয়া থেকে জাজিরার উদ্দেশ্যে রওনা হয়েছে। এ স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্ম সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান হবে। আগামী রোববার-সোমবার নাগাদ তৃতীয় স্প্যান বসানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাজিরা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর খুঁটিতে এটি বসানো হবে। ৪০ নম্বর খুঁটির কাজ শেষ করে স্প্যান বসানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ রকম ৪১টি স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু তৈরি হবে। গত বছর অক্টোবরে প্রথম ও গত ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে জাজিরা প্রান্তে।

শুক্রবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনটি যাত্রা শুরু করেছে। এর আগে সকাল থেকেই খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়। মাওয়া প্রান্ত থেকে ক্রেনটি চালিয়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে সময় লাগতে পারে দুই দিন। পরে স্প্যানটি খুঁটিতে তোলার প্রক্রিয়া শুরু হবে। পুরো কাজটি হবে ভাসমান ওই ক্রেন আর প্রযুক্তির সাহায্যে।

এর আগে ৩৭-৩৮ নম্বর খুঁটিতে প্রথম ও ৩৮-৩৯ নম্বর খুঁটিতে দ্বিতীয় স্প্যান বসানো হয়েছে। ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নম্বর খুঁটির অবস্থান হচ্ছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার পদ্মা নদীর দক্ষিণ তীর সংলগ্ন।

সেতু বিভাগের (মূল সেতু) সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, একটি ভারী ক্রেন স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের দিকে যাত্রা শুরু করেছে। আশা করছি, শনিবার সন্ধ্যার মধ্যেই স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর খুঁটির কাছে পৌঁছে যাবে। তার পরই এটি খুঁটিতে তোলার প্রক্রিয়া শুরু হবে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের বলেন, ভাসমান ক্রেনের সাহায্যে স্প্যানটি জাজিরা প্রান্তে নেয়া হচ্ছে। স্প্যানটি খুঁটির কাছে পৌঁছানোর পরই এটি ওই ক্রেনের সাহায্যে ওপরে তোলার কাজ শুরু হবে। আশা করছি, রোববার ও সোমবারের মধ্যে খুঁটিতে স্প্যানটি বসানো হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ