বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শ্রীলঙ্কায় সংখ্যালঘু নিপীড়ন বাড়ছেই; আতঙ্কে মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিম ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা বেড়েই চলছে। এসব হামলা থেকে মসজিদসহ ধর্মীয় পবিত্র স্থানগুলোও নিরাপদ নয়।

গত কয়েক সপ্তাহ ধরে এমন হামলার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির

জানা যায়, দেশটির কেন্ডি শহরের কিছু কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। শহরটির বেশ কিছু জায়গায় সংখ্যাগুরু বৌদ্ধ সিনহালারা মুসলিমদের মালিকানাধীন দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিলো।

মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের পর জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে ১০ দিনের জন্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এছাড়াও ফেসবুকের মতো সোশাল মিডিয়ার মাধ্যমে যারা এধরনের সহিংসতায় উস্কানি দেবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১২ সালের পর থেকে শ্রীলঙ্কায় উত্তেজনা বাড়তে থাকে। কট্টরপন্থী একটি বৌদ্ধ গ্রুপ বিবিএসের বিরুদ্ধে উত্তেজনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।

গতবছরের শেষ দিকে উগ্র বৌদ্ধরা সেখানে থাকা রোহিঙ্গাদের উপরও হামলা চালায়।

এসব ঘটনায় দেশটির মুসলিমরা চরম আতঙ্কে দিনাতিপাত করছেন।

শ্রীলঙ্কার মোট জনসংখ্যার ৭৫ ভাগ বৌদ্ধ সিংহলি আর ১০ ভাগ মুসলমান। যে কারণে মুসলিমদের সব সময় কোণঠাসা হয়ে থাকতে হয়।

শ্রীলঙ্কায় ধর্মীয় সহিংসতা নতুন কিছু নয়। ২০১৪ সালের জুন মাসে আলোথগামার প্রাণঘাতী দাঙ্গার পর একটি মুসলিমবিরোধী অভিযান চালু করা হয়।

২০১৫ সাল প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ক্ষমতায় আসার পর মুসলিমবিরোধী অপরাধের তদন্তের প্রতিজ্ঞা করেছিলেন, তবে এখনো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি জানা যায়নি।

ভারতবর্ষের একমাত্র সাহাবির জীবনকথা : রাজা রামা ভরমা হলেন তাজুদ্দিন রা.

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ