শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

টাখনুর উপর কাপড় কি শুধু নামাজের সময়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অনেক সময় দেখা যায় জামাত শুরু হওয়ার আগে মুসল্লীদের কেউ কেউ নিজেদের পাজামা, প্যান্ট ইত্যাদি টাখনু গিরার উপর তুলে নিচ্ছেন বা ইমাম সাহেব বলে দিচ্ছেন, কাপড় টাখনুর উপর তুলে নিন। এতে মনে হয় যেন শুধু নামাযের সময়ই কাপড় টাখনুর উপর তুলতে হবে; এ বিষয়টি শুধু নামাযের সাথে সম্পৃক্ত, আসলে বিষয়টি এমন নয়।

নামাযের ভিতরে-বাইরে সর্বাবস্থায় কাপড় টাখনুর নিচে পরা কবীরা গুনাহ। এ বিষয়ে হাদীস শরীফে কঠোর হুশিয়ারি উচ্চারিত হয়েছে। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে থাকবে তা জাহান্নামে যাবে। - সহীহ বুখারী, হাদাীস ৫৭৮৭

আরেক হাদীসে এসেছে, যে ব্যক্তি অহংকার বশত কাপড় টাখনুর নিচে ঝুলিয়ে পরবে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে ফিরেও তাকাবেন না। - সহীহ বুখারী, হাদীস ৫৭৯১; সহীহ মুসলিম, হাদীস ২০৮৫

সুতরাং এ বিষয়ে নিজেও সতর্ক থাকা এবং অন্যদেরও সঠিক বিষয়টি বুঝিয়ে দেয়া জরুরী।

তথ্যসূত্র :  প্রচলিত ভুল /মাসিক আল কাউসার 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ