বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

হায়দরাবাদ বিমানবন্দরে কেরালার জাকির নায়েক এম আকবর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম নিয়ে তার কট্টর ব্যাখ্যা এবং বাকপটুতার কারণে কেরালার এই ধর্ম প্রচারক এম এম আকবরকে রাজ্যের গণমাধ্যম প্রায়ই 'কেরালার জাকির নায়েক' বলে বর্ণনা করে।

এম এম আকবর কেরালায় পিস ইন্টারন্যাশনাল নামে একটি স্কুলে প্রতিষ্ঠাতা। রাজ্যের বিভিন্ন শহরে এই স্কুলের ডজন-খানেক শাখা রয়েছে।

সিরিয়ায় ইসলামিক স্টেটে যোগ দিতে সম্প্রতি কেরালা থেকে ২১টি মুসলিম পরিবারের পালিয়ে যাওয়ার ঘটনার পর থেকে মি আকবর এবং তার প্রতিষ্ঠানের ওপর নজর পড়ে ভারতের গোয়েন্দাদের।

পালিয়ে যাওয়া পরিবারগুলোর অনেক সদস্যের সাথে তার ঐ শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগ ছিল - এমন খবর বেরুনোর পর থেকে তার ওপর চাপ বাড়তে থাকে।

পরে গত মাসে (জানুয়ারিতে) কেরালা রাজ্য সরকার ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে পিস ইন্টারন্যাশনাল বন্ধ করে দেয়। জানা গেছে, এর পর থেকে মি আকবর লোকচক্ষু এড়িয়ে চলছিলেন।

ভারতের পুলিশের সূত্রগুলো জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে হায়দরাবাদ হয়ে কাতারে যাচিছলেন মি আকবর। কিন্তু কাতার-গামী বিমানে ওঠার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।

ইসলামের কট্টর ব্যাখ্যা এবং বিদ্বেষ ছড়ানোর বিভিন্ন অভিযোগ থাকলেও, মি আকবরের বিরুদ্ধে কোনো মামলা এখনও নেই। ফলে, এখন ঠিক কোন অভিযোগে তাকে পুলিশ আটক করলো, এখনো তা পরিষ্কার নয়।

বিবিসি বাংলা /এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ