শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ?

সিরিয়ার গোতায় আক্রান্তদের জন্য শাহ সালামানের জরুরি ত্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সিরিয়ার গোতা শহরে সরকারি বাহিনীর ধ্বংসযজ্ঞের শিকার হয়ে আটকে পড়া সাধারণ নাগরিকদের জন্য সৌদি বাদশাহ শাহ সালমান জরুরি ত্রাণ পাঠিয়েছেন।

বেসরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, কয়েক দিন ধরে সিরিয়ার নাওয়াহ ও গোতা এলাকায় চলমান হামলায় হাজার হাজার সাধারণ নাগরিক গৃহবন্দী হয়ে পড়েছেন। সেখানে পানি ও খাদ্য সংকট চরমে পৌঁছেছে।

তাদের জন্য সৌদি বাদশাহ ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে জরুরী জিনিসপত্রসহ ত্রাণ টিম পাঠিয়েছেন। সেখানে সাধারণভাবে রান্না করা খাবারও সরবরাহ করারও নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিকভাবে সিরিয়ার দাওমা, আরবাইন, হারাসতাহ, মাসরাবাহসহ আক্রান্ত এলাকাগুলোতে বিতরণ করা হবে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে ওই এলাকায় রাশিয়া ও সরকারি বাহিনীর যৌথ হামলা ও ক্রমাগত বোমা বিস্ফোরণের ফলে পাচশতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে।

ডেইলি পাকিস্তান

অবশেষে সিরিয়াজুড়ে ৩০ দিনের যুদ্ধবিরতি; রাশিয়ার টালবাহানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ