বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

‘মক্কা মদিনা পর্যবেক্ষণ কমিটি’র কথা অস্বীকার মালয়েশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মুসলমানদের পবিত্র দুই মসজিদ মক্কা ও মদিনা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে মালয়েশিয়া’ যে সংবাদ প্রচার হয়েছে তা অস্বীকার করেছে মালয়েশিয়ার ইসলামিক স্কলাররা।

দেশটির ৪৬ টি ধর্মীয় সংগঠনের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এ সংবাদের কোনো সত্যতা নেই।

মধ্যপ্রাচ্যে চলামান অস্থিরতাসহ সৌদিতে যুবরাজ মুহাম্মদের কিছু কার্যক্রমের প্রেক্ষিতে সম্প্রতি খবর প্রকাশ হযেছিল মালয়েশিয়া মক্কা ও মদিনা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ বেশি কিছু পত্রিকায় ওই নিউজ ফলাও করে প্রচার হয়। এমনকি বাংলাদেশেও এ খবর বেশ প্রচার হয়েছে।

মালয়েশিয়ার ইসলামি সংগঠনগুলো বলছে, দেশে এমন কোনো বোর্ডের আত্মপ্রকাশ হয়নি না কোনো কমিটি গঠন করা হয়েছে। এ সংক্রান্ত সকল সংবাদই মিথ্যা ও ভিত্তিহীন।

মালয়েশিয়ার খইরে উম্মাহ সংগঠনের চেয়ারম্যান ড. ফাতাহ আল বারি আল আরাবিয়াকে জানায়, আমরা সৌদি আরবের সকল পবিত্র নির্দশন বিশেষ করে মক্কা ও মদিনা পর্যবেক্ষণের অধিকার সৌদি আরবকেই মনে করি। সৌদি আরব এ দায়িত্ব অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করে আসছে। মালয়েশিয়ার সকল ইসলামি সংগঠনের সৌদি আরবের প্রতি প্রবল ভরসা রয়েছে। এসব ভ্রান্ত দাবির পক্ষে আমাদের কোনো স্বীকৃতি নেই।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ