শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প উন্নয়নে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কুমিল্লা ও নোয়াখালী জোনের ক্যাশ ওয়াকফ ক্যাম্পেইন উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ ২৪ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার কুমিল্লা টাউনহল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, দেশের সাধারণ মানুষের ভালবাসা, সহযোগিতা ও সমর্থনে ইসলামী ব্যাংক দেশের শ্রেষ্ঠ ব্যাংকের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের উন্নয়নে ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প উন্নয়নে ব্যাংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো. মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কায়সার আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মো. রুকন উদ্দীন ।

কুমিল্লা জোনের ২২টি শাখা ও নোয়াখালী জোনের ২০টি শাখার গ্রাহক, স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

(নজরুল ইসলাম)
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ