শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

সৌদি নারীরা এখন সামরিক বাহিনীতেও চাকরি করতে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের নারীদের জন্য সামরিক বাহিনীতে চাকরির সুযোগ দেয়া হয়েছে। দেশটির সরকার ঘোষণা করেছে, এখন থেকে দেশের নারীরা সামরিক বাহিনীতে চাকরি করার সুযোগ পাবে।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন তার আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। অবশ্য, সৌদি আরবের সব এলাকার নারীরা এ সুবিধা পাবে না। প্রাথমিকভাবে রিয়াদ, মক্কা, আল-কুসাইম ও  মদীনা এলাকার নারীরা সামরিক বাহিনীতে চাকরির সুবিধা পাবে।

সৌদি আরবের সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতের মাধ্যমে এ তথ্য জানিয়েছে এবং খবরটি আরব গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এতদিন সৌদি নারীরা এসব চাকরি করতে পারত না; এমনকি গাড়ি চালানোর অনুমতি পর্যন্ত ছিল না। সেক্ষেত্রে যুবরাজ সালমানের এসব পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাচ্ছ তবে, তার এই ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় এমন কিছু পদক্ষেপ নেয়ার কথা প্রকাশ পেয়েছে যা সৌদি সমাজ ও ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ