বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

বাতিলের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন তারা: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত হাফিজ্জ হুজুরের রহ. বড় ছেলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মাওলানা শাহ আমাদুল্লাহ আশরাফ একজন সংগ্রামী আলেম হিসেবে বাতিলের বিরুদ্ধে আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন।

একসময় তাঁর সুলতিত কণ্ঠের আজান এদশের মানুষকে মোহিত করত। এ দেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

আজ প্রদত্ত এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ -এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমমবেদনা জ্ঞাপন করেন।

আলাদা বিবৃতিতে দেশের প্রবীণ আলেমে দ্বীন মিরপুর আরজাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা মোস্তফা আজাদ -এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মাওলানা মোস্তফা আজাদ একজন প্রথিতযশা আলেমে দ্বীন হিসেবে দ্বীনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ আবদান রেখে গেছেন।

দ্বীনি শিক্ষা বিস্তারে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা কখনো পূরণ হবার নয়।

যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মাওলানা মোস্তফা আজাদ-এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর
সমমবেদনা জ্ঞাপন করেন।

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বরেণ্য দুই আলেমের বিদায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ