শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

বিনোদন ও সঙ্গীতের জন্য সৌদিতে ৬৪ বিলিয়ন ডলার বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: সৌদি আরব আজ জানিয়েছে, প্রাইভেট সেক্টর ও সরকারি তহবিল হতে আগামী দশ বছরে বিনোদন ও সঙ্গীত-সেক্টরে ৬৪বিলিয়ন ডলার বরাদ্দ করা হবে।

সৌদি বিনোদন বোর্ডের প্রধান আহমাদ বিন উকায়েল আল খতিব রিয়াদে এক সাংবাদিক সন্মেলনে জানান, বিনোদন সংক্রান্ত প্রকল্পের মধ্যে রয়েছে অপেরা হাউস নির্মাণ।

তিনি আরো বলেন, শুধু ২০১৮ সালে প্রায় পাঁচ হাজার বিনোদন ইভেন্টের সূচি রয়েছে এবং ইতোমধ্যে সৌদি আরবের বিভিন্ন বলরুমে এ ধরনের প্রোগ্রামের জন্য বড় বড় স্ক্রিন স্থাপন করা হয়েছে।

সেখানে কানাডার ব্যারন এডামাস এবং আমেরিকান ম্যারন-৫ ব্র্যান্ডের মতো আন্তর্জাতিক বিভিন্ন শিল্পীদের কিছু অনুষ্ঠানও হয়েছে।

মুহাম্মাদ বিন সালমান সৌদি ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে সৌদি আরবে নজীরবিহীন বিনোদন ও সঙ্গীতের ইভেন্ট হয়ে চলছে।

তেলভিত্তিক অর্থনীতি হতে বেরিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে ২০১৬ সালে প্রণীত ২০৩০ অর্থনৈতিক রূপকল্প বাস্তবায়নে পর্যটন ও বিনোদন সেক্টরের ভিত্তি স্থাপন করা হয়।

২০৩০ সালের মধ্যে বাৎসরিক ৩০ মিলিয়ন পর্যটক আকৃষ্ট করার লক্ষ্যে সৌদি আরব পর্যটন ভিসা দিবে বলে ঘোষণা করেছে যা বর্তমান সময়ের প্রায় দ্বিগুণ।

সূত্র: আল-জাজিরা আরবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ