বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শাবিতে র‌্যাগিংয়ের নামে অর্ধনগ্ন করে রাতভর নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাগিংয়ের নামে ন্যাক্কারজনক নির্যাতনের শিকার হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছয় নবীন শিক্ষার্থী।

গতকাল রাতভর তাদেরকে অর্ধনগ্ন করে বসিয়ে রাখে সিনিয়র কয়েকজন শিক্ষার্থী। আর ঘটনা কাউকে না জানানোরও হুমকি দেয়।

জানা যায়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের তপোবন আবাসিক এলাকার ‘তাফাদার ভিলায়’ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ সেশনের ছয় নবীন শিক্ষার্থীকে রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত আটকে রেখে অর্ধনগ্ন করে র‌্যাগ দেয় একই বিভাগের ২০১৬-১৭ সেশনের ১৯ শিক্ষার্থী এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ১ শিক্ষার্থী।

পরিচয় দেয়ার নামে তাদের অর্ধনগ্ন করে র‌্যাগ দেয়াসহ অর্ধনগ্ন না হতে চাইলে একপর্যায়ে মারধরও করা হয়।

পরবর্তীতে তাদের জোর করে অর্ধনগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশ্লীল ক্যাপশন দিয়ে একটি গ্রুপে পোস্ট করা হয় এবং বেশ কিছু সময় পরে ডিলিট করা হয়।

বিষয়গুলো কাউকে বললে তাদের শিক্ষাজীবন হুমকির মুখে ঠেলে দেয়া হবে বলেও হুঁশিয়ার দেন সিনিয়ররা।

এ ব্যাপারে কয়েকজন ভুক্তভোগী জানান, বিষয়টি নিয়ে তারা প্রচণ্ড রকমের মানসিকভাবে বিপর্যস্ত। এ নিয়ে কারো সাথে কথা বলতেও ভয় পাচ্ছে। এজন্য তারা এখনো প্রশাসনের কাছে কোনো অভিযোগ করেননি।

র‌্যাগিং মানে কি অসভ্যতা?

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ে পরিচিতির নামে কোনো ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন মেনে নেয়া হবে না। অতি শিগগিরই শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিভিল অ্যান্ড ইনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, “আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের উপর জিরো টলারেন্স আরোপ করা আছে। র‌্যাগিংয়ের সাথে জড়িত কাউকে কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না।

-ফাইল ছবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ