
|
বিলে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
প্রকাশ:
১৭ জুলাই, ২০২৬, ০৫:২৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামারচর বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) এবং নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা দুজনই ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চার থেকে পাঁচজন শিশুর সঙ্গে বাড়ির সামনে নামারচর বিলে গোসল করতে যায় নিপা ও জান্নাতি। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি স্থানীয়দের জানালে দ্রুত উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা জানান, সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আওয়ার ইসলাম/জেডএম |