সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

নিখোঁজের ২ দিন পর ইমামের লাশ মিলল জঙ্গলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অপহরণের দুই দিন পর ইমামের লাশ মিলল জঙ্গলে।  বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছয়গ্রাম স্কুল অ্যান্ড কলেজ মসজিদের ইমাম হাফেজ মো. ইমরানকে (২০) উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ এক অপহরণকারীকেও আটক করেছে। সোমবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা ধরাধর দিঘীরপাড়ের জঙ্গল থেকে হাফেজ ইমরানকে উদ্ধার করে পুলিশ।

এসময় অন্যরা পালিয়ে গেলেও অপহরণকারী রবিউল পাইককে (২৪) আটক করতে পেরেছে পুলিশ। রবিউল উপজেলার ছয়গ্রামের আবুল কাশেম পাইকের ছেলে।

উদ্ধার হওয়া ইমরান উপজেলার মোল্লাপাড়া গ্রামের হারুন হাওলাদারের ছেলে ও বেলুহার নেছারিয়া মাদরাসার দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছয়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের মসজিদের ইমাম।

ইমরানের বাবা হারুন হাওলাদার জানান, শনিবার মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে ইমাম ইমরানকে দেখতে না পেয়ে তার নিখোঁজের বিষয়টি ধরা পরে। ছেলে নিখোঁজের ঘটনায় তিনি (ইমরানের বাবা হারুন হাওলাদার) থানায় জিডি করেন।

আগৈলঝাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জিডির সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে নিখোঁজের অনুসন্ধানে নামেন। অপরণকারীদের মুক্তিপণ হিসেবে দাবি করা মোবাইল ফোনের ‘ভয়েজ রেকর্ড’ স্থানীয়দের শোনান। ভয়েজ চিহ্নিত হওয়ার পর উদ্ধার তৎপরতায় নামে পুলিশ। সোমবার শেষ রাতে অবশেষে উপজেলার সীমান্তবর্তী এলাকা ধরাধর দিঘীরপাড়ের জঙ্গল থেকে ইমরানকে উদ্ধার করে পুলিশ। এসময় আটক করা হয় একজনকে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাকি অপহরণকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

হাফেজ ছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার: পরা হয়নি পাগড়ী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ