শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি। আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিযুক্ত করা হচ্ছে।ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহে এব্যাপারে গেজেট প্রকাশ হতে পারে।

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গণভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফের একই পদে দলের পক্ষ থেকে মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়ে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, প্রধানমন্ত্রী ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। খবর পরিবর্তন ডটকম’র।

এই বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই সাক্ষাতে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নাম বলে এসেছেন।

উল্লেখ্য, দু'বার নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া ১৯৯৯ সালে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ