শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

সকাল-সন্ধ্যায় পড়ার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা তথা সর্বাবস্থায় আল্লাহর নিকট দোয়া করার তাগিদ দিয়েছেন। আল্লাহর এই স্মরণকে জিকিরও বলা হয়ে থাকে। দুনিয়ার সকল প্রকার অনিষ্ট থেকে হিফাজত থাকতে আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে বিভিন্ন দোয়া ও আমল মানুষের জন্য দিয়েছেন। যার মাধ্যমে মানুষ দুনিয়ার অনিষ্ট ও আখিরাতে মুক্তি লাভ করবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এমন একটি দোয়াট সকাল-সন্ধ্যায় এবং শয্যা গ্রহণের সময় পড়তে বলেছেন। দোয়াটি হলো-

Doa

উচ্চারণ : আল্লা-হুম্মা ‘আ-লিমাল গাইবি ওয়াশ্‌শাহা-দাতি ফা-ত্বিরাস্ সামা-ওয়াতি ওয়ালআরদি রাব্বা কুল্লি শাইয়িন ওয়া মালিকাহু। আশ্‌হাদু আল্লা ইলা-হা ইল্লা আনতা আউজুবিকা মিন শার্‌রি নাফসি ওয়া মিন্ শাররিশ শাইত্বানি ওয়া শিরকিহী।

অর্থ : ‘হে আল্লাহ! তুমি অদৃশ্য ও দৃশ্যকে জান, আসমান ও জমিনের তুমি স্রষ্টা, প্রত্যেক বস্তুর তুমি প্রতিপালক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ছাড়া কোন মাবুদ নেই। আমি আমার মনের কুমন্ত্রণা, শয়তানের কুমন্ত্রণা ও তার শিরক হতে আশ্রয় চাই।’ (তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ ও মিশকাত) । জাগো নিউজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ