শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসলামিক ফিনটেকে বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ফিন্যান্স একাডেমি এন্ড কনসালটেন্সির উদ্যোগে ২৮ জানুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফিনটেক কনফারেন্স। এতে ব্যাংকার, আইনজীবী, প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা পেশার পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

পুরো কনফারেন্সটি মোট তিনটি সেশনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেশনটি হয়েছে, “হালাল উপার্জনের গুরুত্ব ও উপায়”। এই সেশনে আলোচনা করেছেন আইএফএসির ফাউন্ডার ডিরেক্টর মুফতী আব্দুল্লাহ মাসুম।

তিনি কুরআন সুন্নাহর আলোকে হালাল উপার্জনের গুরুত্ব, সমাজে প্রচলিত বিভিন্ন হারাম ইনকাম, আধুনিক লেনদেনে হালাল হারামের বিভিন্ন দিক ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আলোচনা করেছেন।

ইসলামিক ফিনটেক (ফিন্যান্সিয়াল টেকনোলজি) বিষয়ে আলোচনা করেছেন মুফতী ইউসুফ সুলতান (পিএইচডি গবেষক, ইনসিফ, মালেশিয়া)। তিনি ইসলামিক ফিনটেক এর বৈশ্বিক চাহিদা এবং বাংলাদেশের সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

তিনি বলেন, এই খাতে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা এই খাতে অনেক অবদান রাখতে পারেন। তিনি এ প্রসঙ্গে মালেশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কিছু মুসলিম দেশের উদাহরণ টেনে বলেন, ইসলামিক ফিনটেক খাতে এসব দেশে অনেক কাজ হচ্ছে।

অবকাঠামো উন্নয়ন এবং সরকারী নিয়ম নীতি সহজতর করা হলে এই খাত আগামী দিনে বহু সম্ভাবনা সৃষ্টি করবে। তৃতীয় সেশনে উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করা হয়।

শরীয়াহ এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন, মুফতী আব্দুল্লাহ মাসুম এবং মুফতী ইউসুফ সুলতান। আইএফএসির ট্রেইনার আবু সাঈদ যোবায়েরের সঞ্চালনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর হেড আব্দুল আউয়াল সরকার।

‘হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো কেউ কেন আসছেন না যার পেছনে আমরা ছুটে যাবো’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ