শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

সুরা কাহফ থেকে অর্জিত গুরুত্বপূর্ণ ১০ সবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সুরা যার তেলাওয়াতে মুমিন অনেকগুলো পুরস্কার অর্জন করে থাকে। এরকম দশটি বিষয় তুলে এনেছেন রাশিদ আহমদ সিদ্দিকী। 

১৷ আল্লাহ তাআলার ইচ্ছা ও সন্তুষ্টি ব্যতিত কোন ব্যক্তি হিদায়াত পেতে পারে না৷

২৷ যে ব্যক্তি নিজের দ্বীন ও ঈমান হেফাজত করতে চায়, স্বয়ং আল্লাহ তাকে হেফাজত করার ব্যবস্থা নেন৷

৩৷ সর্বাবস্থায় হালাল খানা খাওয়া এবং সর্বাবস্থায় হারাম খানা বর্জন করা আবশ্যক৷

৪৷ প্রয়োজনে নিজের ঈমান গোপন করে রাখা এবং দ্বীনের স্বার্থে দেশ ত্যাগ করা৷

৫৷ ভবিষ্যৎকালে কোন কাজের ইচ্ছা পোষণ করলে ‘ইনশাআল্লাহ’ বলা৷

৬৷ ভুলে যাওয়া রোগের চিকিৎসা হল বেশি বেশি আল্লাহর জিকির করা৷

৭৷ আসহাবে কাহফদের যেমনিভাবে তিনশ নয় বছর পর ঘুম থেকে জাগিয়েছেন ঠিক তেমনিভাবে আমাদের কিয়ামত দিবসে পুনরুত্থাপিত করবেন৷

৮৷ আল্লাহর ওলিদের সংশ্রব আবশ্যক করে নেওয়া চায়, যেন অন্তরে দুনিয়া বিমুখতা এবং অাখিরাতের ফিকির পয়দা হয়৷

৯৷ জ্ঞান বৃদ্ধি ও জ্ঞানের উন্নতি সাধনের জন্য লাগাতার সফর করা উচিত৷

১০৷ সৎ মানুষদের মৃত্যুর পরও আল্লাহ তার বংশধরদের বিভিন্ন প্রকার বালা-মুসিবত থেকে হিফাজত রাখেন৷

আল্লাহ আমাদের আমল করার তওফিক দিন। আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ