বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বেফাকের শুরা বৈঠক সম্পন্ন : ১৭ ফেব্রুয়ারি হতে পারে ১১তম কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আজ বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকের) শুরার জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেফাকের ১১তম কাউন্সিল সামনে রেখে এ সভা আহবান করা হয়।

সভায় বেফাকের আগামী কাউন্সিলের সম্ভাব্য স্থান ও তারিখ নির্ধারণসহ আমেলা ও শুরার কার্য বিবরণী, চলতি বছরের অডিট অনুমোদন করা হয়।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী। সভায় অধিকাংশ শুরা সদস্য অংশগ্রহণ করেন।

বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারিকে বেফাকের আগামী কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আল্লামা আহমদ শফী অনুমোদন করলে এ তারিখে ঢাকার ফরিবাদ মাদরাসায় বেফাকের ১১তম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

তবে সভায় বেফাকের পরিচালনা কমিটি বা শুরার পরিধি বাড়ানো  বিষয়ে কোনো আলোচনা হয় নি বলে তিনি জানান।

এ বিষয়ে তিনি বলেন, প্রতিবছর বেফাকে নতুন মাদরাসা অন্তর্ভূক্ত হয়। তাই আনুপাতিক হারে শুরা কমিটির পরিধি বিস্তৃত হয়।শুধু ২০১৭ সালে ২ হাজার মাদরাসা বেফাকভূক্ত হয়েছে।

এর আগে সভায় শুরার ১৫১জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ