বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মা-বাবাকে নিয়ে তিন কবির কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃদ্ধাশ্রম
সায়ীদ উসমান

এই বাড়ি এই ঘর এই সংসার
তিলে তিলে সাজানো সে বাগান আমার
এ বাগানে ফুল ছিল ঘ্রাণও ছিলো তার
বিমোহিত হতো ঘ্রাণে হৃদয় সবার।

আজো আছে সেই ফুল নেই শুধু ঘ্রাণ
সে ফুলের কাঁটাতেই ক্ষত এই প্রাণ
গর্ভের সন্তানও হলো বেঈমান
বৃদ্ধাশ্রমই তাই ঠিকানা আমার।

স্বামী ছিলো ছেলে ছিলো আজ কেউ নাই
ঘর ছিলো বাড়ি ছিলো আজ নেই ঠাঁই
তবু খোকা সুখি হোক সর্বদা চাই
সাথী হয়ে থেকো প্রভু আমার খোকার।

বাবা
একান্ত চৌধুরী রানা

দেয়ালে টানানো ছবিটা
আর কেহ নয়, হারিয়ে যাওয়া বাবা,
হঠাৎ চোখে পড়তেই, গুমরে কাঁদে মনটা,
ছোট্টবেলায় হাতটি ধরে বাবা যেত বাজারে
কাঁধে চড়ে যেতাম আমি পাগলা বাবার মেলাতে,
ঈদের গরু কিনতে গিয়ে বলতো আমায় চলরে্ বেটা

খুশীতে মন নাচতো দোলায়, দিন কাটে হায় বাবাকে ছাড়া।
বাবার কথা মনে পড়লেই, নাড়া দেয় এই হৃদয়টা
এখন বুঝি বাবার কদর, বৃথাই বুঝি জীবনটা,
বাবা তুমি কেমন আছো, অন্ধকার ঐ কবরটায়
জানতে ইচ্ছে করে অনেক, তোমার স্মৃতি শুধুই কাঁদায়।

বাবা আপনজনা
শাহনূর শাহীন

ঘাম ঝড়ানো পরিশ্রমে
আনেন খাদ্য কণা
আর কেহ নন তিনি আমার
বাবা আপনজনা।

নিত্য সকাল ভোর বেলাতে
যায় ছুটে যায় মাঠে
আহার বুনেন ক্ষেত খামারে
ফসলি তল্লাটে।

সন্ধ্যা সাঁঝে ফিরেন ঘরে
রৌদ্র মাখা দেহ
স্বার্থ বিহীন এমন মানুষ
ধরাতে নেই কেহ।

বাবার ছবি বুকে আঁকা
বাবা মনের কাবা
জগত মাঝে নেই তুলনা
বাবা আমার বাবা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ