বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জেদ্দায় ৪৩ রাষ্ট্রের অংশগ্রহণে চলছে কিতাবমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাণিজ্য ও বন্দর নগরী জেদ্দায় চলছে আন্তর্জাতিক কিতাব মেলা (Jeddah International Book Fair)।

১৪ ডিসেম্বর হতে অনুষ্ঠিত মেলাটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পৃথিবীর প্রায় ৪৩ রাষ্ট্র থেকে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করেছে।

শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এ মেলা সবার জন্য উম্মুক্ত থাকে। জুমাবার বিকাল ৪ টা থেকে রাত বারটা পর্যন্ত প্রদর্শনী চলে।

তবে সৌদি আরবের অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে কিতাব মেলায়। আত্ম উন্নয়ন ও শিশুদের কিতাবের প্রতি দর্শকদের আগ্রহ আগের তুলনায় বেশি। বিভিন্ন প্রকাশনী নানারকম কিতাব সৌজন্য বিলি করছে। অনেক প্রকাশনী পাইকারী ক্রয়ের ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছে।

Image result for Jeddah International Book Fair 2017

কোন কোন প্রকাশনী ৫০০ রিয়ালের বই কিনলে ১০০ রিয়াল ছাড় দিচ্ছে। বড় কিতাব ক্রয় করলে শিশুদের কিতাব ফ্রি দিচ্ছে। সর্বোপরি উৎসব ও উল্লাসে চলছে কিতাব প্রদর্শনী। দর্শক, প্রকাশক ও লেখকদের জন্য রয়েছে নানা আয়োজন।

এই মেলা থেকে শ্রেষ্ঠ প্রকাশক ও বেষ্ট সেলার নির্বাচন করা হবে । উচ্চতর গবেষকগণ তাদের গবেষণা সংশ্লিষ্ট গ্রন্থাদি ক্রয় করছেন। সৌদি শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন কোম্পানির সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সূত্র: ওকায, সৌদিআরব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ