বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

জেরুসালেম রক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে আরব মিডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

এবার জেরুসালেম রক্ষায় একজোট হচ্ছে আরব রেডিও স্টেশন ও টিভি চ্যানেলগুলো। আগামী রোববার তারা একযোগে প্রচার করবে জেরুসালেম সংক্রান্ত একটি অনুষ্ঠান।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুসালেম ঘোষণার প্রতিবাদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফিলিস্তিনের মিডিয়া অফিসার আহমদ আসসাফ বলেন, ‘এ আয়োজন ট্রাম্পের প্রতি এ বার্তা পৌঁছাবে যে তার সিদ্ধান্ত প্রত্যাখ্যাত।

ফিলিস্তিনি রেডিও স্টেশন ভয়েজ অব প্যালেস্টাইনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ঐক্য ইসরাইলের প্রতি এ বার্তা পৌঁছায় যে, জেরুসালেম ফিলিস্তিনের এবং আরব মুসলিমদের।

আরব মিডিয়ার সংহতি থেকে বোঝা যায়, জেরুসালেম রক্ষায় ফিলিস্তিনি জনগণ একা নয়।

তিনি বলেন, উল্লেখ্যযোগ্য সংখ্যক আরব রেডিও ও স্যালেলাইট চ্যানেল এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

বিশেষ এ অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে জেরুসালেম আমাদের ঐক্যবদ্ধ করেছে।

অনুষ্ঠানে আরব ও ফিলিস্তিনি অতিথিগণ আরব বিশ্ব ও মুসলমানের জন্য জেরুসালেমের গুরুত্ব সম্পর্কে
আলোচনা করবেন।

গতকালও একটি অনুষ্ঠান আরব মিডিয়ায় একযোগ প্রচারিত হয়। সেখানে দেখা যায়, একটি ফিলিস্তিনি পতাকা বেলুনে বেধে উড়িয়ে দেয়া হচ্ছে। তাতে লেখা ‘জেরুসালেম আমাদের ঐক্যবদ্ধ করেছে’।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ