বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

‘জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার আহবান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে অনুষ্ঠিত ওআইসির শীর্ষ সম্মেলন থেকে জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা দেয়ার জন্য মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন ইসরাইল পার্লামেন্টের সদস্য আহমদ তিবি।

ইসরাইল পার্লামেন্টের এই আরব সদস্য তুর্কি সংবাদ সংস্থা আনাদলকে বলেন, আরব ও ইসলামী দেশগুলোর জন্য জরুরি হয়ে পড়েছে হোয়াইট হাউসের বিপরীতে অফিসিয়ালি অনড় ও শক্ত অবস্থান নেয়া।

তিনি বলেন, মার্কিন কর্তৃপক্ষের জন্যও এ কথা অনুধাবন করা জরুরি যে এটা শুধু ফিলিস্তিনিদের জাতীয় ক্ষোভ নয়, আরব ও মুসলিম বিশ্বের ক্ষোভের বিষয়।

তিবি আরও বলেন, যুক্তরাষ্ট্র তার সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে দখলদার ইসরাইলের রাজনীতিই অনুসরণ করেছে। এর মধ্য দিয়ে জেরুজালেমে ফিলিস্তিনি জনগণকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাছাড়া এটা কোনো সমাধান নয়, বরং নতুন সংকটের সৃষ্টি করেছে।

মার্কিন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের পাশে থাকায় আরব ও মুসলিম দেশগুলো বিশেষত তুরস্ক ও তুর্কি জাতির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন আহমদ তিবি।

উল্লেখ্য, ১২০ আসনবিশিষ্ট ইসরাইলি পার্লামেন্টে চারদলীয় আরব জোটের রয়েছে ১৩টি আসন। তিবি এ জোটের উপনেতা। ২০১৫ সালের ২৩ জানুয়ারিতে এ জোট গঠিত হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ