বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জেরুসালেম স্বীকৃতি ঘোষণার সময় ট্রাম্পের অসুস্থ হওয়ার গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: গত বুধবার আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে জেরুসালেমকে ইহুদিবাদি ইসরাইলের রাজধানী ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প।

ট্রাম্প যখন জেরুসালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে টেলিভিশনের সামনে ঘোষণা দিচ্ছিলেন তখন তার উচ্চারিত শব্দগুলো অস্পষ্ট হয়ে আসছিলো। ট্রাম্পের মুখে স্পষ্টতই জড়তা ফুটে উঠছিলো।

সম্প্রতি এ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে তাহলে কি জেরুসালেম ঘোষণার সময় ট্রাম্প অসুস্থ হয়ে পড়েছিলেন?। পশ্চিমা মিডিয়ায় এ নিয়ে বিস্তর লেখালেখিও হচ্ছে।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনা-সমালোচনার জেরে হোয়াইট হাউস পর্যন্তু গড়িয়েছে। সমালোচনার জের ধরে তাই হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, তিনি মেডিকেল চেকআপ করাবেন। এবং সেটা আগামী বছরই। এরপর রিপোর্টে কি আসে তা জনসমুক্ষে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ। খবর লন্ডনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’

খবরে বলা হয়, ট্রাম্প যখন স্বীকৃতি ঘোষণা দেন তখন তার ঠোঁট ছিল খুবই শুষ্ক। তার উচ্চারিত শব্দগুলো আটকে যাচ্ছিল।

এ নিয়ে স্বাস্থ্য কর্মীরা তার স্বাস্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেন। তারা মনে করেন ট্রাম্পের দাঁতে অথবা শারীরিক অন্য কোনো সমস্যা আছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স জানান, ট্রাম্পের ঠোঁট শুধুই শুকিয়ে গিয়েছিলো। এতেই সমস্যা হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। তিনি সুস্থ আছেন।

সারাহ স্যান্ডার্স বলেন, আগামী বছরের শুরুর দিকেই তার শারীরিক পরীক্ষার নির্ধারিত সময় রয়েছে। তাতে যা যা তথ্য পাওয়া যাবে তার সবটাই জনগণকে জানানো হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ