বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

নৌপথে বাংলাদেশ থেকে হজযাত্রার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

বাংলাদেশি হাজিদের জন্য অল্প খরচে নৌপথে হজের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সম্ভাব্য পথ ও জাহাজ খুঁজছে সরকার। কোন প্রক্রিয়ায় নৌপথে হজ সহজতর হবে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিচার-বিশ্লেষণ।

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাজান খান এ বিষয়ের সম্ভাবত্য যাচাইয়ের নির্দেশনা দেন।

সরকার আন্তরিক হলেও ঠিক কবে নাগাদ এ ব্যবস্থা চালু করা সম্ভব হবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

প্রতিবেশী দেশ ভারত নৌপথে হজযাত্রার আয়োজন করার পর বাংলাদেশও তার সম্ভাব্যতা নিয়ে চিন্তা শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে যেসব মুসলমান সৌদি আরবে যেতে যান, তাদের কীভাবে সমুদ্রপথে পাঠানো যায়, এ নিয়ে একটা আলোচনা হয়। এটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছিলেন নৌমন্ত্রী।

তিনি বলেন, দুটি মাধ্যমে এই কাজটি করা যেতে পারে যার একটি সরকারিভাবে নৌপরিবহন অধিদফতরের (ডিজি শিপিং) মাধ্যমে জাহাজ কিনে অথবা তৈরি করে হজ জাহাজ চালু করা। পাশাপশি বেসরকারি শিপিং ব্যবসায়ীরা জাহাজ কিনে সরকারের অনুমতি নিয়ে হজ জাহাজ চালু করতে পারে। কিন্তু সরকার এবং বেসরকারি সংস্থার কারোই যাত্রীবাহী জাহাজ নেই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ