বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

বাংলাদেশের মানুষ সুশীলদের ভালোবাসে না, তারা গণবিচ্ছিন্ন: ড. ফখরুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলছেন, ‘বাংলাদেশের মানুষ সুশীল সমাজকে ঘৃণা করে। তারা জনবিচ্ছিন্ন।’

তিনি দুই বছরের কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘সুশীল সমাজ একটা গন্ডীর মধ্যে আবদ্ধ। এর বাইরে কিছু দেখতে পারে না। সাধারণ মানুষ কী ভাবে, কী করে, কী চায়-এসব থেকে আমাদের দূরত্ব বিস্তর।

সম্প্রতি একটি প্রস্তাব নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন একজন অর্থনীতিবিদ।  ড. ইউনূনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওই অর্থনীতিবিদ ফখরুদ্দিনের কাছে প্রস্তাব রেখে বলেছিলেন `রাজনৈতিক বিভেদ আর হানাহানির মধ্যে একটি সুধীজনের প্লাটফর্ম থাকা প্রয়োজন। আমরা সেটা করছি। আপনাকেও রাখতে চাই।’ তার এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফখরুদ্দিন এসব কথা বলেছেন।

ফখরুদ্দিন বলেন, ‘সরকার চালাতে গিয়ে আমি দেখেছি, আমরা যেভাবে ভাবি সাধারণ মানুষরা সেভাবে ভাবে না। আমরা যেন সাধারণ মানুষের কাছে ভিনগ্রহের জীব। রাজনীতিবিদরা নানা রকম নেতিবাচক বৈশিষ্ট সত্ত্বেও সাধারণ মানুষের কাছের।’

তিনি তার সময়ে একটি প্রাকৃতিক দুর্যোগের অভিজ্ঞতা বর্ণনা করে ওই অর্থনীতিবিদকে বলেছেন, ‘আমি যখন দূর্গত এলাকায় গেলাম তখন আমি যেমন কী করব বুঝতে পারছিলাম না, তেমনি তারাও আমাকে দেখে অস্বস্তিতে পড়েছিল।’

তিনি ওই অর্থনীতিবিদকে বলেছেন, ‘আলাদা প্লাটফর্ম কখনো রাজনীতির বিকল্প হতে পারবে না। দুই বছরের তত্ত্বাবধায়ক সরকারের পর এখন ‘সুশীল’ একটি গালিতে পরিণত হয়েছে।’

ড. ফখরুদ্দীন আহমেদ তাকে উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, ‘বাংলাদেশে রোল মডেল কমে যাচ্ছে। মানুষের সামনে ‘আদর্শ’ নেই। এজন্যই মানুষ রাজনীতিবিদদের প্রতি ঝুঁকছে।’

ওই অর্থনীতিবিদকে তিনি এসব না করে, নিজের কাজটা করার পরামর্শ দেন।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ