বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

প্রবীণদের জন্য হবে বিশেষ লাইব্রেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সরকার শিশুদের পাশাপাশি প্রবীণদের জন্যও বিশেষায়িত লাইব্রেরি করার কথা ভাবছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

সেভ দ্য চিলড্রেনের বিয়ন্ড এক্সেস বাংলাদেশ প্রকল্পের ‘সাক্ষরতার জন্য পাঠাগার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার শিশুদের লাইব্রেরিমুখী করতে কাজ করছে।

সেভ দ্য চিলড্রেন বাস্তবায়িত ‘বিয়ন্ড এক্সেস বাংলাদেশ‘ প্রকল্পটি এ উদ্যোগেরই একটি অংশ।

গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএআইডি বাংলাদেশের অফিস অব পপুলেশন, হেলথ, নিউট্রিশন অ্যান্ড এডুকেশনের অফিস ডিরেক্টর ক্যারল ভাসকুয়েজ এবং আইরেক্স’র রিজিওনাল ডিরেক্টর আরি কার্টজ।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, শিশুদের শৈশবকালকে আনন্দময় ও তাদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চাও জরুরি। সরকার এ বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।

উল্লেখ্য, শিশুদের পঠন দক্ষতার উন্নয়নে এবং পড়ার প্রতি আগ্রহ বাড়াতে ২০১৫ সাল থেকে আইরেক্স-এর সহযোগিতায় এবং ইউএসএআইডি’র রিড কার্যক্রমের আওতায় সেভ দ্য চিলড্রেন ‘বিয়ন্ড এক্সেস বাংলাদেশ’ প্রকল্পটি দেশের ১১টি জেলায় কাজ করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ