শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ভৈরবে ইসলামী ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ভৈরবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: ভৈরব বাজার শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প ব্যাংক ভবন মিলনায়তনে ওই ক্যাম্পের আয়োজন করে।

আজ শনিবার সকাল ১১টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে ওই ক্যাম্পের উদ্বোধন করেন।

সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ সেবা কার্যক্রম। এতে নারী স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও শিশু এবং পুরুষ রোগীদের প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে পরামর্শসহ ব্যবস্থাপত্র দেওয়া হয়।

এর আগে সকালে শাখা ব্যবস্থাপক মো: মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাজেদা আলাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: নবী হোসেন, শিমূলকান্দি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা: ফাহিমা আক্তার হানি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: সানাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তারা পারিবারিক স্বাস্থ্য সচেতনতা, নারী স্বাস্থ্য, জনসংখ্যা প্রতিরোধ, বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ