সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

ছয় মাসে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উন্নত জীবনযাপনের জন্য রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে আগামী ছয় মাসের মধ্যে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভাসানচরে অবকাঠামো নির্মাণকাজ করছে সশস্ত্র বাহিনী। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধের কাজ সম্পন্ন হলে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু হবে।

আজ রোববার কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী-২ শিবিরে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বেলা ১১টার দিকে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নেমে মন্ত্রী উখিয়ার ত্রাণশিবিরে যান। এ সময় কয়েক শ রোহিঙ্গার মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, উন্নত জীবনযাপনের জন্য আগামী ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য ভাসানচরে অবকাঠামো নির্মাণকাজ শুরু করেছে সশস্ত্র বাহিনী। বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধের কাজ সম্পন্ন হলে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু হবে। রোহিঙ্গারা এ দেশে যত দিন থাকবে, তত দিন তাদের খাদ্য ও মানবিক সেবা দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সাংসদ শামসুল হক, সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ