বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

‘এত বড় সীমান্ত, কিছু অপ্রীতিকর ঘটনা থাকবেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এত বড় সীমান্ত, এখানে কিছু অপ্রীতিকর ঘটনা থাকবেই। তবে ভারতের সাথে কো-অপারেশন করে সীমান্তে এই ধরনের ঘটনা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিজির মহাপরিচালক মেজর জেনারেল মো: আবুল হোসেন।

আজ রোববার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ি ও নালিতাবাড়ী উপজেলার বারোমারী সীমান্ত ফাঁড়ি পরিদর্শনকালে সীমান্তে বাংলাদেশী হত্যাসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো আছে। মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে ১৫ হাজার ফোর্স আমাদের দিয়েছেন, আশা করছি নিরাপত্তা আরো জোরদার হবে।

পরিদর্শনের সময় তার সফরসঙ্গী ছিলেন- ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কাজী অনিরুদ্ধ, ২৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান, ঝিনাইগাতী নকশী সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো: নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুর ১টার দিকে ঝিনাইগাতী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অস্থায়ী হ্যালিপ্যাডে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার খালেদ বিন নূর, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস তাকে স্বাগত জানান।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ