বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

স্কুলের গরিব শিক্ষার্থীদেরও যাকাত দেয়া যাবে: ফিকহ একাডেমি ইন্ডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত ‘ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়া’র ৩৬ তম সেমিনারে বিশ্বের শীর্ষ ফিকাহবিদদের উপস্থিতে গৃহীত এক সিদ্ধান্তে  জানানো হয়েছে, যাকাতের টাকা দেয়ার জন্য কোন দীনি প্রতিষ্ঠানের ছাত্র হওয়া জরুরি নয়, স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদেরও যাকাত দেয়া যাবে।

সেমিনারে অংশ নেয়া মুফতিগণ বলেন, জাগতিক শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের যারা দরিদ্র এবং যাকাত পাবার যোগ্য তাদেরও যাকাতের টাকা দিলে যাকাত আদায় হয়ে যাবে এবং এতে শরঈ দৃষ্টিকোণ থেকে কোন অসুবিধা নেই।

প্রতি বছরের মতো এবারও ভারতের মুম্বাই শহরের হজ হাউজে গত ২৫ নভেম্বর শুরু হয় ‘ফিকহি সেমিনার’। এতে ভারতের শীর্ষ উলামা ছাড়াও বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে  ছিলেন মারকাযুদ দাওয়াহ’র আমিনুত তালিম মুফতি আবদুল মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমহাদেশের বিখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস, ইন্ডিয়া ফিকহী একাডেমির প্রধান মাওলানা নেয়ামাতুল্লাহ আজমী।

অনুষ্ঠানে আন্তর্জাতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নতুন উদ্ভাবিত বিভিন্ন বিষয়ের উপর পর্যালোচনা করা হয়।

মুম্বাইতে মুসলিমবিশ্বের মুফতিদের নিয়ে ফিকহী সেমিনার চলছে

‘আধুনিক সম-সাময়িক শিক্ষা-প্রযুক্তিতে মুসলমানদের সরব উপস্থিতি আবশ্যক’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ