মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

লেবাননের স্বাধীনতা দিবসে দেশে ফিরলেন সাদ হারিরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

সব কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে লেবাননের স্বাধীনতা দিবসে দেশে ফিরলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। দুই সপ্তাহ সৌদি আরব অবস্থান করার পর আজ দেশে ফিরেছেন।

সৌদি আরবে অবস্থানের সময় গত ৪ নভেম্বর তিনি পদত্যাগের ঘোষণা দিলে লেবাননে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।

তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সে সংকট দূর হবে বলে আশা করা যায়।

আঞ্চলিক প্রভাব তৈরির অংশ হিসেবে তার ইচ্ছার বিরুদ্ধে সৌদি আরবে তাকে পদত্যাগে বাধ্য করা হয় বলেও  অভিযোগ উঠেছে। তবে তিনি ও সৌদি কর্তৃপক্ষ তা নাকচ করেছে।

মি. হারিরি নিজের পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করে নেবেন নাকি তা বহাল রাখবেন, সেটি এখনো স্পষ্ট নয়। তবে মি হারিরি পদত্যাগের ঘোষণা দিলেও তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন।

তিনি জানান, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হারিরি প্রেসিডেন্টের কাছে উপস্থিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তা গ্রহণ করা হবে না।

মি. হারিরি বৈরুত বিমানবন্দর থেকে সরাসরি চলে যান তার পিতা সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে।

এর আগে শনিবার মি. হারিরি প্যারিসে যান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে সাক্ষাৎ করেন।

আজ বুধবার লেবাননের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশে ফেরত যাওয়ার কথা আগেই তিনি জানিয়েছিলেন প্যারিসে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ