মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চালু হলো হারামাইন মেট্রো রেল: মাত্র আড়াই ঘণ্টায় মক্কা থেকে মদিনায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরব ও অন্য কয়েকটি আরব দেশের যৌথ উদ্যোগে শুরু হওয়া ‘হারামাইন রেল প্রকল্প’ গতকাল সম্পন্ন হয়েছে৷

আরব টিভি জানিয়েছে, গতকালই হারামাইন রেল উদ্বোধন করা হয়৷ যা জেদ্দা শহর থেকে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও যুবরাজদের নিয়ে পবিত্র মক্কায় পৌঁছায়৷

সৌদি আরব ও আরো কয়েকটি আরব দেশের যৌথ উদ্যোগে কয়েক বছর পূর্বে সর্বাধিক দ্রুতগামী রেল প্রকল্পের কাজ শুরু হয়৷ বিশেষভাবে প্রস্তুত করা হয় ৪৫০ কিলোমিটার রাস্তা৷

গতকাল উদ্বোধনী ওই যাত্রায় সৌদির কয়েকজন মন্ত্রী, উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও যুবরাজগণ উপস্থিত ছিলেন৷ যাদের মধ্যে, সৌদি বাদশাহর উপদেষ্টা এবং মক্কা নগরীর গভর্নর যুবরাজ খালিদ আল ফয়সাল ও যোগাযোগ মন্ত্রী ডা. নাবিল আল আ’মুদী উল্লেখযোগ্য৷

বিশেষভাবে তৈরি এই রেল চালু হওয়ায় প্রতি বছর ৩৫ লাখ হাজি, ৪০ লাখ ওমরা পালনকারী এবং ৬০ লাখ সাধারাণ যাত্রী খুব সহজেই মক্কা-মদিনা-জেদ্দা সফর করতে পারবেন৷ সৌদির একজন কর্মকর্তা মিডিয়াকে বলেছেন, হারামাইন রেল পৃথীবির মধ্যে সর্বাধিক দ্রুতগামী ও নিরাপদ মেট্রো রেল৷

একজন রেল কর্মকর্তা জানিয়েছেন বিশেষ এই রেল চালু হওয়ায় এখন মক্কা থেকে মাত্র ২ ঘণ্টা ৩০মিনিটে পবিত্র মদিনায় পৌঁছা সম্ভব৷ অথচ আগে মক্কা থেকে মদিনায় পৌঁছতে সাধারণত সাড়ে সাত ঘণ্টা সময় লাগতো৷

হারামাইন রেলে মোট ৩৫টি বগি রয়েছে৷ প্রত্যেক বগিতে খুব স্বাচ্ছন্দেই বসতে পারবেন ৪১৭জন যাত্রী৷

সূত্র: দ্য ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ