মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইসলামের সাথে অমুসলিমদের পরিচয় করাতে অভিনব পন্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লাস ক্রুস শহরের মুসলমানেরা অমুসলিমদের মধ্যে ‘ইসলাম পরিচিতি’ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিনামূল্যে অনুদিত কুরআন তাদের হাতে তুলে দিচ্ছে।

লাস ক্রুসেতে ইসলাম বিরোধী কার্যক্রম রুখতে ‘ইসলাম পরিচিতি’ নামের এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা দূর করে প্রকৃত ইসলামকে সবার সামনে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছেন আয়োজকরা।

এ পরিকল্পনার উদ্ভাবক সুরাইয়া হোসাইন বলেন, লাস ক্রুসেরের সকল মসজিদ ও ইসলামিক সেন্টারে নিয়মিতভাবে ইসলাম পরিচিতি স্টল সক্রিয় রয়েছে। এই স্টলে এসে অমুসলিমরা স্বাধীনভাবে ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্ন করছেন এবং তার উত্তর পেয়ে খুশি হচ্ছেন।

তিনি বলেন, ডোনাল্ড ট্রামের রাজনীতির কারণে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম কমানোর জন্য ইসলাম পরিচিতি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সুরাইয়া হোসাইন ও তার অন্যান্য সহযোগীরা প্রতি শনিবার লাস ক্রুসের বিভিন্ন মার্কেটে যায় এবং সেখানে অমুসলিমদের মাঝে ইংরেজি ভাষায় অনুদিত কুরআন শরিফ এবং ইসলামি আকায়িদ বিতরণ করেন।

সুরাইয়া বিশ্বাস করেন, এধরনের কাজ মুসলিম ও অমুসলিম উভয়ের জন্য লাভজনক।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ