মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কাবুলে আত্মঘাতি হামলায় ৮ পুলিশসহ নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতি হামলায় ১৮ জন নিহত হয়েছেন।

একটি বিয়ের অনুষ্ঠানে এ আত্মঘাতি বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ৮ জন পুলিশ অফিসার, একজন কমান্ডার রয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, কাবুলের একটি হলে বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় হামলাকারী ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। সেখানেই আত্মঘাতি হামলা চালানো হয়।

কাবুল পুলিশের মুখপাত্র আব্দুল বসির জানান, হতাহতদের মধ্যে অনেক পুলিশ সদস্যও রয়েছে। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ