মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বাদশাহ সালমানের প্রতি লেবাননের খ্রিস্ট নেতার সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সৌদি আরবে সফররত লেবাননের মেরোনাইট খ্রিস্টান ক্যাথলিক ধর্মনেতা চলমান লেবানন সংকটে সৌদি আরবকে সমর্থন করেছেন। তারা সাদ হারিরি পদত্যাগও সমর্থন করেছেন।

গতকাল মঙ্গলবার রিয়াদে সৌদি রাজপ্রসাদ আল ইয়ামামাহতে বাদশাহ সালমানের সঙ্গে দেখা করে তারা এ সমর্থন ব্যক্ত করেন।

বাদশাহ সালমান রাজপ্রসাদে মেনোরাইট ক্যাথলিক প্যাট্রিয়াস বেছারা আল রাহিকে স্বাগত জানান।

রাজপ্রসাদে সূত্রে জানানো হয়েছে, তারা সৌদি-লেবানন সংকট, সন্ত্রাসবাদ ও বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠির মাঝে সংযম ও সম্প্রীতি প্রতিষ্ঠা নিয়ে কথা বলেছেন।

বৈঠক শেষে প্যাট্রিয়াস বলেন, ‘আমি আমার দেশের জন্য নিশ্চিত ভালোবাসা নিয়ে ফিরছি। আমি আশা করি, আমরা নিজ নিজ অবস্থানে থেকে এক সঙ্গে কাজ করতে পারবো। আমরা লেবাননবাসীর হাসি কামনা করি।’

তিনি আরও বলেন, বাদশাহ ও যুবরাজের কাছ থেকে যা শুনেছি তাতে আমাদের অন্যকিছু দ্বারা প্রভাবিত হওয়ার সুযোগ নেই।

খ্রিস্টান এ নেতা  লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গেও বৈঠক করেন।

তার পদত্যাগের ব্যাপারে বলেন, আমি তার পদত্যাগের যৌক্তিকতা বুঝতে পেরেছি। তার উপলব্ধিগুলো আমাকে বলেছে। সে লেবাননে দ্রুততম সময়ে ফিরে আসবে এবং স্বপদেও ফিরতে প্রস্তুত। তবে এজন্য আলোচনা প্রয়োজন।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ