বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদির নেতৃত্ব এখনই ছাড়বেন না বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ছেলে মুহাম্মদের হাতে ক্ষমতার ভার দিয়ে নিজে সরে যাওয়ার যে গুঞ্জন উঠেছিল বাদশা সালমানের এরকমটা নাকচ করে দিয়েছেন রিয়াদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। খবর ব্লুমবার্গ

ওই কর্মকর্তার ভাষ্য, বাদশাহ ফাহাদ ২০০৫ সালে অর্থাৎ তার মৃত্যু আগ পর্যন্তই ক্ষমতায় ছিলেন। বাদশা সালমানের ক্ষেত্রে এরকমই হতে পারে।

তিনি জানান, বাদশা সালমান স্বাস্থ্যগত এবং মানসিক দিক থেকে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। এছাড়াও রাজকাজ তিনি বেশ উপভোগও করছেন। আন্তর্জাতিক সম্পর্ক বাড়াতে বিভিণ্ন দেশ সফরও করছেন।

গত সপ্তাহে সৌদিতে শুরু হওয়া দুর্নীতি বিরোধী অভিযানে ২০১ জনকে আটক করা হয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানের প্রথম দিনেই ১১জন প্রিন্স, চারজন মন্ত্রী, বেশ কয়েকজন ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রীকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ধনাঢ্য ব্যবসায়ী প্রিন্স আলওয়ালেদ বিন তালাল, প্রিন্স মিতেব বিন আবদুল্লাহ এবং তার ভাই প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ।

দুর্নীতি অভিযানের নামে ক্ষমতাধর প্রিন্সদের আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে সৌদি। বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতা কুক্ষিগত করতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছেন ক্রাউন প্রিন্স। কিন্তু বাদশাহ সালমান এখনই সিংহাসন ত্যাগ করবেন না এমন খবরে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটেছে।

গত জুনে চাচাতো ভাইকে সরিয়ে ৩২ বছর বয়সী প্রিন্স সালমানকে ক্রাউন প্রিন্স করা হয়। তারপর থেকে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন তিনি।

এদিকে, গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে প্রিন্স মিতেব বিন আবদুল্লাহকে ন্যাশনাল গার্ডের প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। ফলে ধারণা করা হচ্ছিল হয়তো খুব শিগগিরই সিংহাসনে বসতে চলেছেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান।

গ্রেফতারকৃত সৌদি যুবরাজ এখন কী অবস্থায় আছেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ