বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানে তাবলীগ জামাতের বাস দুর্ঘটনা; নিহত ২৪, আহত ৬৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের পাঞ্চাব প্রদেশের একটি শহরে তাবলীগ জামাতের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে তাৎক্ষণিক ২৪ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬ জন। খবর আল আরাবিয়া

জানা যায়, পাঞ্চাবের চাকওয়াল শহরের পাশে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অস্বাভাবিক গতিতে গাড়ি চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ২৪ জন তাবলীগের সাথী ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থলে পুলিশের উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছেন। তারা আহতদের বের করে নিকটস্ত হাসপাতালে পাঠিয়েছেন। আহত ৬৬ জনের মধ্যে ১৩ জনের অবস্থা শঙ্কটাপন্ন।

জানা যায়, এটি ছিল বিদেশী তাবলীগ জামাতের একটি বাস। যেটি রায়বেন্ড তাবলীগের ইজতেমায় শরিক হওয়ার জন্য যাচ্ছিল।

তাবলীগের সঙ্কট নিরসনে আল্লামা শফীর নেতৃত্বে শীর্ষ আলেমদের বৈঠক ১১ নভেম্বর

No automatic alt text available.

Image may contain: one or more people and night


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ